৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১ পটিয়ায় পানিতে ডুবে শিশু কন্যা যমজ বোনের মৃত্যু। সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় ইসলামপুরে চুলার আগুনে পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি___ চট্টগ্রাম জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> চট্টগ্রাম
  • বীর চট্টলা কাব্য পরিষদের উদ্যোগে পন্ডিত সুদর্শন দাশকে গুনিজন সম্মাননা প্রদান
  • বীর চট্টলা কাব্য পরিষদের উদ্যোগে পন্ডিত সুদর্শন দাশকে গুনিজন সম্মাননা প্রদান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী, চট্টগ্রাম>>>যে সমাজে গুনিজনেরা মুল্যায়িত হবেনা, গুনিজনদের সম্মানিত করা হবেনা- সে সমাজ কখনো সমৃদ্ধ হবেনা। সুন্দর ইতিবাচক সমাজের স্বপ্ন দেখতে হলে গুনীজনদের কদর করতেই হবে। বীর চট্টলা কাব্য পরিষদের উদ্যোগে যন্ত্রসংগীতে ৫ম বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ কে সম্বর্ধনা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অথিতিরা একথা বলেন।১৮ ফেব্রুয়ারী’২৪ইং বিকেল ৪.০০ টার সময় চট্টগ্রাম প্রেসক্লাবে বীর চট্টলা কাব্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, গান ও গুনীজন সংবর্ধনার অনুষ্টান অনুষ্ঠিত হয়। বীর চট্টলা কাব্য পরিষদের সভাপতি বিবি ফাতেমার সভাপতিত্বে মোঃ ইকবাল ও পুষ্পিতার যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর অনুষ্ঠানের উদ্ভোধক চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ-এর উদ্বোধন ঘোষনার মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত বাংলাদেশের গর্ব ৫ম বারের মত যন্ত্রসংগীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন, গিনেস ওয়ার্ল্ড অফিসের প্রতিনিধি মাইকেল ব্রোড, (হেড অব মিউজিক, ইউকে) বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নি জেনারেল আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন চবি’র প্রফেসর ডক্টর সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক জসীম উদ্দিন চৌধুরী , চন্দনাইশ চট্টগ্রাম সমিতির সভাপতি মানবতাবাদী আবু তাহের চৌধুরী, কবি সুলতানা নুরজাহান রোজী, চট্টগ্রাম একাডেমীর পরিচালক কবি সুলতানা নুরজাহান রোজি, কবি ও লেখক নুরুল কবির করিমী, মোঃ আকরাম হোসাইন (এডিশনাল ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক)।অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নীল বাঙালী চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ ফয়সাল। কবিতা পাঠ করেন, কবি মোঃ ইব্রাহীম, কবি রুহুল আমীন, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর, সংগীত শিল্পী মাসুদ, স ম জিয়াউর রহমান, কবি অনিন্দ্য বড়ুয়া, ফয়সাল মুন, সম্রাট আওরঙ্গজেব খান, মোঃ আব্দুর রহিম ফরহাদ,খালিদ মাহমুদ চৌধুরী মুন্না, যেবা সামিহা, ইলিয়াস রিপন, কবি এ এইচ জিহান মৃধা, সমাজসেবক বাপ্পী প্রমুখঃ।অথিতিরা তাদের বক্তব্যে গিনেস বুকে স্থান করে নেওয়া গুনী যন্ত্র সংগীত শিল্পী ব্যরিস্টার পন্ডিত সুদর্শন দাশকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করায় বীর চট্টলা কাব্য পরিষদের ভূয়শী প্রশংসা করেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকলে সমাজে নতুন নতুন গনীজনে সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে বিবি ফাতেমা সমাজ ও রাস্ট্রের গুরুত্বপুর্ন সম্মানিত ব্যক্তিরা অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।অনুষ্ঠানে অতিথিদের ফুলের মালায় সিক্ত করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি বিবি ফাতেমা। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page