২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বিশ দিনের মধ্যে কালুরঘাট সেতুতে যানচলাচলের দাবি ছাত্রদের
  • বিশ দিনের মধ্যে কালুরঘাট সেতুতে যানচলাচলের দাবি ছাত্রদের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বোয়ালখালী প্রতিনিধি>>> গত (৬ আগস্ট) মঙ্গলবার সাধারণ জনগণ যানবাহন চলাচলের জন্য কালুরঘাট সেতু উন্মুক্ত করে দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেতুতে যানচলাচল বন্ধ করে দেন।এ বিষয়ে বুধবার (৭ আগস্ট) সকালে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মেহেদীর সাথে কথা বলেন ছাত্ররা।পরে কালুরঘাট সেতু পরিদর্শনে যান তারা।প্রজেক্ট ইঞ্জিনিয়ার মেহেদী বলেন,কালুরঘাট সেতুর সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।গত মঙ্গলবার জনগণই কালুরঘাট সেতু দিয়ে যানবাহন নিয়ে চলাচল করেছে।পরে ছাত্ররা এসে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।আশা করছি বিশ দিনের মধ্যে সেতুতে যানবাহন চলাচলের উপযোগী হবে।আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবো।বোয়ালখালী স্যার আশুতোষ কলেজের ছাত্ররা বলেন,দেশের চলমান পরিস্থিতিতে গত মঙ্গলবার সাধারণ জনগণ কালুরঘাট সেতু দিয়ে যানচলাচল করতে দেখা যায়।এসময় দুর্ঘটনা এড়াতে দুইজন ছাত্র ট্রাফিকের ভূমিকা পালন করে।তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেতুতে যানচলাচল বন্ধ করে দিই।কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন আগামী বিশ দিনের মধ্যে সেতুতে যানচলাচল করতে পারবে।এসময় উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্যার আশুতোষ সরকারি কলেজের ছাত্র মো. শাকিল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফাহিম তুষার,কাজী ইবনুর,শহীদুল ইসলাম,মো শাকিল,কাজী নিবরাস,মো দিদার ও সকল সাধারণ শিক্ষার্থী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page