১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড় বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • প্রতিনিয়তই কমছে সাংবাদিকের সংখ্যা
  • প্রতিনিয়তই কমছে সাংবাদিকের সংখ্যা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এস এম জহিরুল ইসলাম>>> লেখার শিরোনাম পড়ে কি পাঠক আশ্চর্য হয়েছেন এই বলে যে,লেখন এটা কি লিখল দেশে প্রতিনিয়তই কমছে সাংবাদিকের সংখ্যা।আমারা যদি একটু ভেবে দেখি ঘটনাটা আসলেই সত্য।প্রতিনিয়ত গণমাধ্যমের সংখ্যা বাড়ছে।এক সময় দেশে হাতে গোনা কয়েকটি প্রিন্ট পত্রিকা ছিল।এর সংখ্যা বাড়তে বাড়তে এখন অনেক।সাথে যোগ হলো নিউজ পোর্টাল।এখন এর পরিধি হাতে হাতে।সরকার মালিকানাধীন শুধু মাত্র বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ছিল।বাংলাদেশ সংবাদ সংস্থা সরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা।এখন সংসদ টেলিভিশন আলাদাভাবে কাজ করছে।বে- সরকারীখাতে ২/ ১ টি টেলিভিশন দিয়ে দেশে যাত্রা শুরু হইলেও এখন এর সংখ্যা অর্ধ শতাধিক।আইপি টিভি,অনলাইন টিভি এখন সংখ্যার বাহিরে অবস্থান করছে।নিউজ ভিত্তিক ইউটিউব চ্যানেলের সংখ্যাও অনেক।প্রতিটি দৈনিক,সাপ্তাহিক,পাক্ষিক ও মাসিক পত্রিকা এখন শুরু করছে মাল্টিমিডিয়া ও অনলাইন ভার্ষন।সে ক্ষেত্রে অনেকে ভালই করছে।এত গণমাধ্যমের ভিড়ে আসলেই কি সাংবাদিক বাড়ছে।আমি মনে করি না।কারন সাংবাদিক পারলে সংবাদের সংখ্যাও বাড়ত।দেশে সংবাদের বিশাল ক্ষেত্র তৈরী হলেও পাঠক কি তার চাহিদা অনুযায়ী সংবাদ পাচ্ছে।আমরা কি ঘটনার অন্তরালের খবরগুলো গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি।গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে কি আমাদের তৃপ্তি মিঠে।আমি একজন পাঠক হিসেবে প্রতিদিন সকালে গণমাধ্যমে চোখ বুলিয়ে অতৃপ্ত রয়ে যাই।একজন পাঠক যদি ১০ টি পত্রিকা পড়ে তা হলে তার চোখে কি অভিন্ন কোন সংবাদ।মনে হয় সব পত্রিকা গুলো একই সংবাদের ভান্ডার।অথচ দেশে প্রতিনিয়ত কত ভাল ভাল সংবাদ তৈরীর ঘটনা ঘটছে।অবশ্য ২/১ টি পত্রিকায় প্রশংসনীয় কিছু লেখা পাওয়া যায়। আর সে কারনেই পাঠক এখনও পত্রিকা কিনে পড়ে। ( আগামীকাল থাকবে ২য় পর্ব)

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page