১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পেকুয়ার করিয়ারদ্বিয়া নদীতে ডাকাতের উপদ্রবে অতঙ্কিত জনগন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার>>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার করিয়ারদ্বিয়া নদীতে আতঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে জলদস্যুদের উপদ্রব।হরহামেশাই ঘটছে ডাকাতির ঘটনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির দূর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে জেলফেরত ও বিভিন্ন এলাকার চিহ্নিত পেশাদার ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন এলাকার সাঙ্গ পাঙ্গদের নিয়ে পুনরায় একের পর এক ডাকাতির ঘটনা সংঘটিত করে চলছে।তাদের নেতৃত্বে ঘটছে নিয়মিত ডাকাতির ঘটনা।১৪ অক্টোবর (সোমবার) রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদ্বিয়া নদীতে হেদাতাবাদ নামক ঘাট এর পশ্চিম পার্শ্বে দুইটি বড় আকারের লবণের কার্গো বোটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খোজঁ নিয়ে জানা গেছে,ডাকাত দল বোটের নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে কেবিন ঘরে হাত,পা বেঁধে বোট থেকে অনেক মেশিনারি পার্ট সহ ১২/১৫ লক্ষ টাকার গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতি হওয়া দুটি ট্রলারে মধ্যে একটি উজানটিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য জাফর আলম চৌধুরীর মালিকানাধীন অপরটি করিয়ারদ্বিয়া এলকার খলিলুর রহমানের ছেলে সাহাব উদ্দীনের মালিকানাধীন বলে জানা যায়।ডাকাত দলের মধ্যে বেশ কজনের পরিচয় পাওয়া গেছে।পরিচয় পাওয়া ব্যক্তিরা সবাই একাধিক ডাকাতি মামলার আসামি,পেশাদার ডাকাত বলে জানা যায়।ডাকাতির ঘটনায় পরিচয় পাওয়া ব্যক্তিরা হলেন,করিয়ারদ্বিয়া এলাকার মৃত আনছারুল করিমের ছেলে মজিবুল হক প্রকাশ মুজিব্যা ডাকাত (৪০),একই এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে শাহাজাহান ডাকাত (৩৬),উজানটিয়া ২নং ওয়ার্ড  মিয়াপাড়া এলাকার বাইদুল হকের ছেলে বোরহান উদ্দিন (৩০),মহেশখালী নলবিল এলাকার কুখ্যাত জনু ডাকাত (৪০),মাতারবাডী ষাট ডেইল এলাকার কুখ্যাত  ইলিপ মিয়া (৩৮),ইলিপ ডাকাত সহ অজ্ঞাত ১০/১৫ জন লোক এই ডাকাতিতে অংশ নিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ডাকাতির ঘটনায় বোটের মালিক শাহাবুদ্দিন বাদী হয়ে চিহ্নিত ডাকাতদের নাম উল্লেখপুর্বক অজ্ঞাতদের আসামী করে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।এসব ডাকাতির ঘটনায় উল্লেখিত ডাকাতদের সাথে পেকুয়ার রাজাখালীর চিহ্নিত অনেক ডাকাতের নামও শোনা যাচ্ছে।পতীত স্বৈরাচার সরকারের দোসর দুর্ধর্ষ যুবলীগ নেতা টিপু বাহিনীর বেশ কয়েকজন পেশাদার ডাকাত সদস্যদের নামও এ ডাকাতির ঘটনায় বেশ আলোচিত হচ্ছে,যার মধ্যে অন্যতম রাজাখালী মাতবর পাড়ার  মোসলেহ উদ্দিনের ছেলে ওসমান গণি, মৃত ইমাম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন সহ আরো কয়েকজন।তাদের গড ফাদার দুর্ধর্ষ সন্ত্রাসী,চাঁদাবাজ,ডাকাত টিপু পলাতক থাকায় ওসমান-জয়নালরা তাদের সঙ্গি সাথি সহ তাদের এলাকা ত্যাগ করে করিয়ারদ্বিয়া এলাকায় অবস্থান নিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানা গেছে, প্রশাসনের সুষ্ঠ তদন্তে অভিযুক্ত ডাকাত সহ অন্যান্যদের নামও বেরিয়ে আসবে।ডাকাতির পর ডাকাত দলের বিরুদ্ধে  পেকুয়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বোট মালিক জাফর আলম চৌধুরী ও সাহাব উদ্দীন।বোটের মালিক ইউপি সদস্য জাফর আলম চৌধুরী বলেন,করিয়ারদ্বিয়া বিচ্ছিন্ন দ্বীপ প্রশাসনের নজরদারি করতে পারছে না।আগে কোস্ট গার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার ছিল।এখন কমে যাওয়ায় বিভিন্ন এলাকার বড় বড় ডাকাতরা একত্রিত হয়ে নিয়মিত ডাকাতি করছেন।গত রাতে আমার ও সাহাব উদ্দীনের দুইটি লবণ ট্রলারে ডাকাত দল হানা দিয়েছে।মাঝিসহ কর্মচারীরা ঘুমন্ত অবস্থায় তাদের মারধর করেছে মেশিনারি পার্ট,নগদ টাকা সহ দুইটি বোট থেকে ৮/১০লক্ষ টাকার মালামাল লুট করেছে।  করিয়ারদ্বিয়ার দক্ষিণ-পশ্চিমে বসতি ও মানুষের আনাগোনা কম থাকায় ডাকাতরা আস্থানা গেড়েছে নদীর পারে।চিহ্নিত দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে ডাকাতীর সাথে জড়িত সকলকে সুষ্ঠ তদন্তপুর্বক গ্রেফতার করে এলাকার জনগনকে ডাকাতের উপদ্রব থেকে রক্ষা করতে এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page