১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে রাইফেলের গুলি সহ গ্রেফতার ১ নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পশ্চিম নাটমুড়ার তরুণদের প্রচেষ্টায় এক রাতেই ঢালাই হলো ২০০ ফুট রাস্তা, আর ‘দায়িত্বে থাকা’ লোকজন ছিল ঘুমিয়ে!
  • পশ্চিম নাটমুড়ার তরুণদের প্রচেষ্টায় এক রাতেই ঢালাই হলো ২০০ ফুট রাস্তা, আর ‘দায়িত্বে থাকা’ লোকজন ছিল ঘুমিয়ে!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ইমরান আহমদ >>> বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা ছিল দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ। রাত হলেই নিকষ অন্ধকারে হারিয়ে যেত পথ—বর্ষায় হতো কর্দমাক্ত, শুকনো মৌসুমে ধুলোয় ধূসর। অথচ, এই রাস্তাটি যাদের সরকারি দায়িত্বে পড়ে, তারা যেন ছিলেন চিরঘুমে আচ্ছন্ন।যেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল উদ্যোগ নেওয়া, বরাদ্দ এনে কাজ বাস্তবায়ন করা—সেখানে তাদের ‘নিরবতা’ যেন ব্যর্থতার ছায়া হয়ে নেমে এসেছে।মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়, তখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, তাদের ঘুম ভাঙে না কেন? এই প্রশ্ন এখন পুরো ওয়ার্ড জুড়ে।কিন্তু থেমে থাকেনি এলাকা। দাঁড়িয়েছে তরুণরাই, নিজেরাই নিয়েছেন শোভন উদ্যোগ—আর রাতারাতি বদলে দিয়েছেন বাস্তবতা।চাঁদপুর বাজার কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আহসান উল্লাহ,ও তরুণ সমাজসেবক তৌহিদুল হক এর একান্ত প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়ছে বলে জানা যায়।আরও পাশে ছিলেন সমাজহিতৈষী রিপন উল্লাহ,মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল্লাহ,  ফারুক আহমেদ,জেবুল হোসেন,দেলোয়ার,শাহেদ, তৌহিদুল হক, মিজান আহমেদ , সাইফুদ্দিন, হাফেজ এমরান উল্লাহ, সমাজকর্মী জিয়াউল হক, ফরহাদ, উদীয়মান তরুণ সমাজসেবক শফিকুল ইসলাম আবির, ওয়াহেদুল ইসলাম সহ অনেকেই। এই উদ্যোগে নিজের শ্রম, অর্থ, সময় সব উজাড় করে দিয়েছেন।এই মহৎ উদ্যোগের পাশে ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মনির উদ্দিন ময়ূরও।তিনি এই কাজে ব্যক্তিগত অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং মাঠ পর্যায়ে তদারকি করে সার্বক্ষণিক পাশে ছিলেন। তার এমন সহায়তা এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।এটা যেন এক নতুন বার্তা—”রাস্তা শুধু ইট-বালু দিয়ে নয়, তৈরি হয় দায়িত্ববোধ আর ভালোবাসা দিয়ে।”এর আগে এ তরুণরাই পুরো এলাকায় নিজেরা উদ্যোগ নিয়ে লাখ টাকা ব্যয়ে লাইট বসিয়েছিলো, যাতে রাতের আঁধারে কারও চলাচলে সমস্যা না হয়। তারা কখনো সরকারের দয়ার অপেক্ষায় থাকেন না—ডাকে সাড়া দেন প্রবাসী ভাইয়েরাও। যার যা আছে, তাই দিয়েই চলে এলাকার উন্নয়ন।এনাম ভাইয়ের দোকান থেকে স্কুলের শেষ প্রান্ত পর্যন্ত এক রাতে ঢালাই হওয়া সেই রাস্তাটি আজ কেবল চলাচলের পথ নয়, এটি একটি প্রতিবাদ, একটি প্রতিজ্ঞা,  “আমরা আর কারও ঘুম ভাঙার অপেক্ষায় থাকবো না—আমরা নিজেরা জেগে উঠবো, নিজেরা গড়বো।”সরকারি দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি এখন একটাই বার্তা—”সময় থাকতে জেগে উঠুন, নয়তো ইতিহাস আপনাকে ভুলে যাবে, আর মানুষ নিজেরাই সব করে ফেলবে!”

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page