ফারুকুর রহমান বিনজু,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে যুবলীগ নেতা আবু মাসুদ চৌধুরী (৪৩)সহ ৮জনকে গ্রেপ্তার করেন।পটিয়া থানা সুত্রে জানা যায়, গতকাল ১৩ই নভেম্বর (বৃহস্পতিবার)পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে রাতভর অভিযান চালিয়ে যুবলীগ নেতা সহ ৮জনকে গ্রেপ্তার করে।পটিয়া মুক্তিযুোদ্ধা প্রজন্মলীগ ও পটিয়া উপজেলা যুবলীগ সদস্য মোহাম্মদ আবু মাসুদ চৌধুরীকে রাত ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ড হতে গ্রেফতার করে। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মেহেরআটি গ্রাম হতে রাত ১১টায় চুরির মামলায় আজগর আলী মানিক (৩০)কে গ্রেফতার করে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ২জন জি আর মামলা ও ৪জন সি আর মামলার আসামি গ্রেফতার করে।
তারা হলেন ১/মোঃ ইউসুফ ২/সুমন ৩/নুরনবী ৪/নুর মোহাম্মদ ৫/আবুল কালাম ৬/মো: মিনহাজ উদ্দিন সহ মোট ৮জন।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, সারারাত অভিযান চালিয়ে পুলিশ যুবলীগ নেতা সহ, জি আর ও সি আর মামলার আসামি সহ ৮জনকে গ্রেপ্তার করেন।এদেরকে আইনীগত প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।











মন্তব্য