৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • পটিয়ায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৩৫
  • পটিয়ায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৩৫

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসের অন্তত ৩৫ জন আহত হয়।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় পটিয়ার নয়াহাট শাহ আমানত গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছরা এলাকার নুরুল হোসেনের পুত্র।

    আহত ব্যক্তিরা হলেন- সাতকানিয়ার নাঈম উদ্দিন (২২), লোহাগাড়ার আলিফ উদ্দিন (২৩), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), প্রফেসর আহমেদ কবির (৪৮), আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়ার নাসির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৫), সাতকানিয়ার ইসমাইল (২৯), কক্সবাজারের ডুলাহাজরার জামাল উদ্দিন (২৫), চকরিয়ার নুরবানু (১৮) ও পটিয়ার মানিক (২৩) রয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মহাসড়কে ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ ছিল।

    নিহত গাড়ি চালকের ভাই রিফাতুল ইসলাম জানান,আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজামুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।

    এ ঘটনার বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। আহত ব্যক্তিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে যান চলাচল থমকে যায়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি উদ্ধার করে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page