৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> পটুয়াখালী
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আদনান গ্রেফতার।
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আদনান গ্রেফতার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করেছে করা হয়েছে।রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়।আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।আদনান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে বলে তিনি জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page