১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নামজারির বিষয়ে ফোন কল পাবেন নাগরিকরা : ভূমিমন্ত্রী
  • নামজারির বিষয়ে ফোন কল পাবেন নাগরিকরা : ভূমিমন্ত্রী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক>>>

    এখন থেকে ভূমি মালিকানার তথ্য হালনাগাদ বা নামজারি করতে গিয়ে নাগরিকরা সেবা নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয়ে মন্ত্রণালয়কে জানাতে পারবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল রোববার বিকালে ভূমিভবনে ‘দেশব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভূমি সেবার গুণগত মান মূল্যায়ন ও স্মার্ট নামজারি শুনানির নোটিস প্রদান কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সাইফুজ্জামান বলেন, বাংলাদেশের সরকারি দপ্তরসমূহের মধ্যে প্রথমবারের মতো ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তার অটোমেটিক ভয়েস কল সিস্টেম চালু করল। স্মার্ট নামজারি শুনানির নোটিশ প্রদান ও মূল্যায়ন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকদের মোবাইল নম্বরে কলের মাধ্যমের নামজারির শুনানির তারিখ জানিয়ে দেওয়া হবে।পর্যায়ক্রমে অন্যান্য ভূমিসেবাতেও যুক্ত করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি। এছাড়াও বাংলাদেশের সকল উপজেলা ও সার্কেল ভূমি অফিসের নামজারি সেবার গুণগত মান সম্পর্কে ফিডব্যাক দিতে পারবেন; নামজারি বিষয়ক সন্তুষ্টির কারণ জানাতে পারবেন। কোনও সুনির্দিষ্ট নামজারি মামলার সিদ্ধান্তের বিষয়ে সন্তুষ্টির বা অসন্তুষ্টির কারণ জানাতে পারবেন। খবর বিডিনিউজের।ভূমিমন্ত্রী বলেন, আজকের এই সেবা কার্যক্রম চালুর মধ্যে দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির সাহায্যে ভূমিসেবা প্রদান করে এক নতুন যুগে প্রবেশ করল ভূমি মন্ত্রণালয়। সেবামুখী ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা সিস্টেম এমনভাবে স্থাপন করছি– যেন দুর্নীতির সুযোগই না থাকে। তবে আমরা মনে করি ভূমি মন্ত্রণালয়কে এখনও অনেক দূর যেতে হবে। সাইফুজ্জামান বলেন, বর্তমানে নামজারি শুনানির তারিখ ফোন করে জানানোর ‘ওয়ান ওয়ে’ ব্যবস্থা আগামী সেপ্টেম্বর থেকে ‘টু ওয়ে’ তে উন্নীত করা হবে। ফলে নাগরিকগণ কথোপকথনে অংশ নিয়ে বিস্তারিত জানতে পারবেন তাদের আবেদনকৃত সেবার বিষয়ে

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page