২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিবন্ধী অধিকার নিশ্চিতে কুড়িগ্রামে জেলা সম্মেলন পটিয়া ও সাতকানিয়ায় র‍্যাবের জোড়া অভিযান: ১ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ৩ শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ। কোম্পানীগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি পাহাড় থেকে সমুদ্রের পথে দৌড়, কক্সবাজার ম্যারাথনে বান্দরবানের সাফল্য জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

নাগেশ্বরীতে দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা প্রদানের অভিযোগ,কে এই আঙ্গুর!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: এনামুল হক (বাবুর)নামে নানান দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে বাঁধা প্রদান ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় মৃতঃ সৈয়দুর রহমান এর পুত্র আঙ্গুর এর বিরুদ্ধে।তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় আঙ্গুর সমাজের বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত।থানায় তার নামে কয়েকটা মামলাও রয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে (বৃহস্পতিবার) ৫ সেপ্টেম্বর দুপুর ২:৩০ মিনিটে ‘যায়যায় কাল’ এর প্রতিনিধি মো: আতিকুর রহমান এবং ‘চেতনায় বাংলাদেশ’ নামক পত্রিকার প্রতিনিধি আবু আনছারী ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সরেজমিনে গিয়ে কমিউনিটি ক্লিনিকে তালা ঝোলানো দেখতে পেয়ে উপস্থিত লোকের কাছে ক্লিনিকের বিষয়ে অনিয়মের তথ্য সাক্ষাৎকার নিতে শুরু করলে অকারণে হঠাৎ বখাটে আঙ্গুর ক্ষীপ্ত হয়ে পত্রিকার রিপোর্টারকে ভিডিও করতে নিষেধ করে এবং সে জানায়, “এটা আমার গ্রাম।ভালমন্দ আমি দেখবো।তোমরা দেখার কে?”সেখান থেকে রিপোর্টার ও ছাত্ররা দামালগ্রাম রোডের মাথায় সেখানকার স্থানীয় লোকজনের কাছে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের বিষয় জানতে চাইলে ক্লিনিক সম্পর্কে মতামত সংগ্রহের একপর্যায়ে আঙ্গুর সেখানেও বাঁধা প্রদান ও ভিডিও রেকর্ড করতে নিষেধ করে এবং ভিডিও ডিলেট করতে বলে।সংবাদকর্মীরা ভিডিও ডিলেট কেন করবে বলায়, সংবাদকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা সিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নানা রকম অনিয়ম আর দুর্নীতি হয়ে আসছে উক্ত কমিউনিটি ক্লিনিকে।নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত সিএইচসিপির বিরুদ্ধে এলাকাবাসী জানায়,আমরা ক্লিনিকে গিয়ে ঔষধ পাই না।সিএইচপি ঔষধ কি করে? তা আমরা বুঝতে পারি না এবং সময়মত ক্লিনিকেও আসে না।সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের,মামুনুর রশীদ মামুন, লাভলু মিয়া,মারুফ ইসলাম,রবিউল ইসলাম,সৈকত আলম প্রমুখ।কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত সিএইচসিপি মো : এনামুল হক (বাবুর) বিরুদ্ধে অভিযোগ করতে টিএইচও আব্দুল্লা আল মামুনের কার্যালয়ে পৌছাতে ততক্ষণে ডিউটি আওয়ার শেষ হয়ে যায়।তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,পরর্বতীতে শনিবার অভিযোগ দাখিল করার পরামর্শ দেন।এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়,”আমরা ইতোমধ্যে অভিযোগ কপি হাতে পেয়েছি।দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page