১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত । সামাজিক কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ জীবনে ফিরবে সাফল্যের গতি।  আমার প‌রিচয় উলিপুর” ছয় ঋতুতে রোজ নতুন স্বপ্নে বাঁচি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী রায়পুরা ত্রিমুখী সংঘর্ষে আহত ২০ দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মদিনার জামাতের খাদেম ও মাদ্রাসা ছাত্র জুনায়েদের। মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুরের শোক প্রকাশ
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনে প্রধান উপদেষ্টা
  • দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনে প্রধান উপদেষ্টা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>> রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে কর্মকর্তারা নিজেদের যোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।গতকাল রোববার সেনাসদর নির্বাচনী পর্ষদ–২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে সরকারপ্রধান এ আহ্বান জানান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সেখানে বলা হয়,প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।পদোন্নতি পর্ষদে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র–জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান।জুলাই–আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগের কথাও তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।খবর বিডিনিউজের।প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান,সততা,বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্ব আরোপ করতে বলেন নির্বাচনী পর্ষদের সদস্যদের।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সৎ নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন।তাছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, সেই সকল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন।প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে।ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।আইএসপিআর জানায়,প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান,প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী,চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান।শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান।সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page