১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুমিল্লা
  • দেবীদ্বারে জেল-জরিমানা, ড্রেজার জব্দ করেও বন্ধ করা যাচ্ছেনা ভ্যাকু, ড্রেজারে অবৈধভাবে মাটি কাটা সিন্ডিকেটের দৌরাত্ম; প্রশাসন হতাশ
  • দেবীদ্বারে জেল-জরিমানা, ড্রেজার জব্দ করেও বন্ধ করা যাচ্ছেনা ভ্যাকু, ড্রেজারে অবৈধভাবে মাটি কাটা সিন্ডিকেটের দৌরাত্ম; প্রশাসন হতাশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা)>>>
    দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান চলায়, রাতে প্রশাসনকে ঘুমে রেখে অবৈধ মাটিকাটা সিন্ডিকেট রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত গোমতী নদীর চর ও আবাদী জমির উর্ভর জমির মাটি নিয়ে পোড়াচ্ছে উপজেলার ২৩টি ইট ভাটায়।ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল- জরিমানা,ড্রেজার জব্দ করেও বন্ধ করা যাচ্ছেনা ভ্যাকু এবং ড্রেজারে অবৈধভাবে মাটি কাটা।
    রোববার উপজেলা আইনশৃংখলা সভায় এমন বক্তব্য উঠে আসে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃংখলা কমিটির সদস্যদের আলোচনায়।আইনশৃংলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সামসুদ্দিন মো. ইলিয়াস, শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন,অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক,প্রোগ্রাম আদালতের সমন্বয়কারী মো. সাইফুল করিম খান,ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার হোসেন মুকুল ভ‚ঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক শাহিন আলম প্রমূখ।আলোচকরা আরো বলেন,উপজেলার অন্ততঃ ১৩ স্পটে মাটিকাটা সিন্ডিকেটের দাপটে গোমতী নদীর চর কেটে আনা ট্রাক্টরের চাকায় ভেরীবাঁধ ক্ষত-বিক্ষতই নয়,বর্ষায় চরম হুমকীর মুখে পড়ে গোমতীর ভেরীবাঁধ।অপর দিকে উর্বর কৃষিজমির টপ সয়েল পুড়ছে ইটভাটার আগুনে।উপজেলার ২৭ টি প্রাইভেট হাসপাতাল,ক্লিনিকের শতাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্মে এবং চিকিৎসকের অপ্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষা,তাদের ব্যবস্থাপত্রে ভেজাল ঔষধের পরামর্শদানে ব্যহত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা।পকেট কেটে সর্বশান্ত করছে সাধারন গরীব ও অসহায় রোগিদের।এ ছাড়াও সিএনজি ও ব্যাটারী চালিত অটো রিকসা হাইওয়ে সড়ক দখলে রাখায় যানজটে জনভোগান্তী সীমাহীন।চুরি-ডাকাতি, মাদক চোরাচালানী,বখাটেদের দৌরাত্মে আইনশৃংখলা পরিস্থিতির চরম বিপর্যয়ে।ছবির ক্যাপশনঃ দেবীদ্বার আইনশৃংখলা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতান

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page