৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই আমরা অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিব
  • দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই আমরা অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিব

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া–লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,“দীর্ঘ ১৭বছর ধরে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পথ রুদ্ধ করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে বর্তমান ফ্যাসিস্ট সরকার।”তিনি বলেন,“এই সরকার জামায়াতে ইসলামীসহ দেশপ্রেমিক রাজনীতিবিদ ও আলেম-ওলামাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এই বর্বরতার ইতিহাস জাতি ভুলবে না। এখন সময় এসেছে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধার করার।”শাহজাহান চৌধুরী আরও বলেন,“আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের স্থান থাকবে না। মদিনার আদর্শে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা।”তিনি এসব কথা বলেন গতকাল শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কেন্দ্র প্রতিনিধি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।ইউনিয়ন জামায়াতের আমীর ডা. ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন—লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাবেক আমীর ও কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ছলিমুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদুল ইসলাম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আব্দুল জব্বার ও ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page