১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে ভারি বর্ষণে লাখ লাখ টাকার মাছ ভেসে বিলীন, মৎস্য অফিসে নেই নির্দিষ্ট তালিকা
  • তানোরে ভারি বর্ষণে লাখ লাখ টাকার মাছ ভেসে বিলীন, মৎস্য অফিসে নেই নির্দিষ্ট তালিকা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে হঠাৎ ভারি বর্ষণের কারণে শতশত পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে পুকুর চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই রাত জেগে পুকুর পাহারা দিচ্ছেন এবং নেট জাল দিয়ে মাছ রক্ষা করার চেষ্টা করছেন।উদাহরণস্বরূপ, সরনজাই ইউনিয়নের প্রসিদ্ধ মৎস্যচাষি কেতাবুর রহমানের ৯টি পুকুর ডুবে সব মাছ নিঃশেষ হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা। এছাড়া একই ইউনিয়নের চকপাড়া গ্রামের হালিম সরদার, কাঁসার দীঘি গ্রামের তৈয়বুর রহমান ও আন্ধারাইল গ্রামের আব্দুল লতিফের পুকুরের প্রায় ৩০ লাখ টাকার মাছও বর্ষণে ভেসে গেছে।কেতাবুর রহমান জানান, তিনি একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে ৯টি পুকুরে মাছ চাষ করেছিলেন। হঠাৎ বর্ষণে মাছগুলো সব নষ্ট হওয়ায় তিনি ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না এবং ব্যাপক হতাশায় রয়েছেন।তানোর উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা হাজিজুর রহমান বলেন, একদিনের টানা বর্ষণে উপজেলার শতাধিক পুকুর ডুবে গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এবং পুকুর চাষিদের ক্ষতি নির্দিষ্টভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page