২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও মহেশখালীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ! রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা প্রদান পটিয়ায় কুরবানের গরু না দেয়াকে কেন্দ্র করে,স্বামী গলা টিপে হত্যা করে ৯মাসের অন্ত:সত্বা স্ত্রীকে। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ডবলমুরিং থানা পুলিশ হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করল বরিশাল থেকে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> সিএমপি’র ডবলমুরিং থানার কৌশলগত অভিযানে চট্টগ্রামে সংঘঠিত হত্যাকান্ডের মুল আসামী ধরা পড়ল বরিশালে। ডবলমুরিং মডেল থানার সাব-ইন্সপেক্টর আহলাদ ইবনে জামিল, পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আবু তৈয়ব (৩৫) এর অবস্থান সনাক্তপূর্বক বরিশাল মেট্রোপলিটন এর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বরিশাল কোতয়ালী থানা পুলিশের সহায়তায় সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ হত্যা মামলার আসামী আবু তৈয়বকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসেন। আসামী আবু তৈয়ব গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘ ০৫ মাস কৌশলে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।১৭ জানুয়ারী’২৫ ইং শুক্রবার আইনগত বিধি অনুসারে আসামী আবু তৈয়বকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার বিবরনে প্রকাশঃ হত্যাকান্ডের শিকার ভিকটিম ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম (৩৩) ১ আগস্ট’২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় গাড়ির ভাড়ার বিষয় নিয়ে আসামী আবু তৈয়বের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী তৈয়ব ক্ষিপ্ত হয়ে রাস্তা থেকে কুড়িয়ে একটি ইট হাতে নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমকে হত্যা করার কুমানসে মাথার পিছনে স্বজোরে আঘাত করে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। এতে ভিকটিমের মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে মাটিতে ঢলে পরে। ভিকটিমের শৌর চিৎকারে আশেপাশের লোকজন চার দিক হতে এগিয়ে এসে জখমি ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষনিকভাবে স্থানীয় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ অত্র মেডিকেলের আইসিও ১১নং সিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আহত ট্রাক ড্রাইভার জাহাঙ্গির আলম ৪ আগস্ট’২৪ ইং হাসপাতালে মুত্যুবরন করেন। ভিকটিমের মৃত্যুর বিষয়ে ডবলমুরিং থানার পুলিশকে অবহিত করলে ডবলমুরিং থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ৫ আগস্ট’২৪ ইং মৃত জাহাঙ্গিরের দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করেন। তৎকালীন দেশের চলমান পরিস্থিতি কারনে লাশ ৫ দিন হাসপাতালের হিমায়িত ঘরে রেখে ০৯ আগস্ট’২৪ ইং তারিখে ময়নাতদন্ত শেষে ডবলমুরিং থানা পুলিশকে মৃতদেহ বুঝিয়ে দেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির
জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত
বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও
মহেশখালীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ! রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা প্রদান

You cannot copy content of this page