৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • জালালাবাদে পাহাড় কাটা প্রতিরোধে অভিযান, পানির সংযোগ বিচ্ছিন্ন
  • জালালাবাদে পাহাড় কাটা প্রতিরোধে অভিযান, পানির সংযোগ বিচ্ছিন্ন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক >>> খুলশীতে জালালাবাদে পাহাড় কাটা প্রতিরোধে অভিযান চালিয়ে পানির সংযোগ বিচ্ছিন্ন করেছেন ম্যাজিস্ট্রেট। সোমবার (১ সেপ্টেম্বর) কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসেইন মুহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জালালাবাদের কাঁঠাল বাগান পাহাড়ি এলাকায় সবজি চাষের আড়ালে পাহাড় নিধন ও জনমানবহীন কাঁচা বসতি গড়ে তোলার মাধ্যমে পাহাড় মোচনের আলামত পরিলক্ষিত হয়। এ সময় পুরো এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ তৈরি করে সাবমার্সিবল মেশিনের মাধ্যমে শতাধিক স্থানে বাণিজ্যিক ভিত্তিতে পানি সরবরাহের বিষয়টি দেখতে পাওয়া যায়। এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ওয়াসার সাথে যোগাযোগ করেন এবং এসব অবৈধ গভীর নলকূপ ধ্বংস করার মাধ্যমে পাহাড়ে অবৈধভাবে পানি সরবরাহের বাণিজ্য বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এসব সুযোগ সুবিধা পাহাড়ে বিদ্যমান থাকায় পাহাড় নিধন বন্ধ করা যাচ্ছে না।অভিযানকালে জালালাবাদের মধু শাহ আস্তানার পাশে পাহাড় কেটে ঘর নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহণ, জালালাবাদের পাহাড়গুলোতে অবৈধ পানির উৎসস্থল ধ্বংস করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় উপস্থিত ছিলেন পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি-৪ এর সদস্য পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তা মো. মনির হোসেন, খুলশী থানার এসআই মো. আনোয়ার হোসেন, খুলশী ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহেদ হোসেন প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page