১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চাটখিলে জোরপূর্বক ভূমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • চাটখিলে জোরপূর্বক ভূমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক ভূমি দখল ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী তাহেরা বেগম (৫৫) ও তার সন্তানরা।১০ ডিসেম্বর (বুধবার) দুপুরে চাটখিল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তাহেরা বেগম জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে তাহেরা বেগম বলেন, চাটখিল পৌরসভার ছয়ানী টবগা বড় ভূঁইয়া বাড়িতে তার স্বামীর পৈতৃক ওয়ারিশী সম্পত্তি নিয়ে প্রায় ১০ বছর ধরে স্থানীয় মিজান, আক্তার, নূরুল আমিন ও দুলাল গং তাদের উপর নিয়মিত হামলা-উৎপীড়ন চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর অভিযুক্তরা তার রান্নাঘরের টিন জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন মিজান, আক্তার, নূরুল আমিন, দুলালসহ ৬-৭ জন তাকে ও তার সন্তানদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাহেরা বেগমের মাথা ফাটিয়ে দেয়।তিনি জানান, অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা উল্টো তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যা তাদেরকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।সংবাদ সম্মেলনে তাহেরা বেগম ও তার সন্তানরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের জান-মালের সুরক্ষা নিশ্চয়তার জন্য জোর আবেদন জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ
    ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক
    শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু
    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল
    চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ
    খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২।

    You cannot copy content of this page