৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • চন্দনাইশে পুকুরে গোসল করতে নেমে দুই বান্ধবীর মৃত্যু
  • চন্দনাইশে পুকুরে গোসল করতে নেমে দুই বান্ধবীর মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুই বান্ধবী পুকুরে গোসল করতে গিয়ে একই এলাকার ২ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।তারা হলেন জান্নাতুল মাওয়া মিম্পা (৯) এবং নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭)।আজ দুপুরে সোমবার ১২.৩০ ঘটিকার সময় চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা নতুন বাড়ি এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে।জানাযায়,অত্র এলাকার বেলাল উদ্দীনের মেয়ে জান্নাতুল মাওয়া মিম্পা ও জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পার বান্ধবী।তারা সব সময় একই সাথে থাকতো।আজ দুপুর সাড়ে ১২টার সময় তারা একই সাথে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।এমতাবস্থায় পরবর্তীতে তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যগণ তাদের খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর নুসরাত নাতিনের নুসরাত ও জান্নাতুলের নিথর এর দেহ পুকুরে ভেসে উঠে।এমতাবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যগণ তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে উক্ত হাসপাতালের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।এদিকে পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহত জান্নাতুল মাওয়া হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং তার বান্ধবী নুসরাত পশ্চিম হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page