মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমীর, শাহ্শুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (রহঃ) প্রতিষ্ঠিত প্রতি বছরের ন্যায় এবার ও গুরুত্বপূর্ণ বয়ান ও তালিমের মাধ্যমে রবিউল আউয়ালের ৯,১০,ও১১ ই তারিখের তিন দিনব্যাপী মাহফিলের কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল রোজ বুধবার বাদ মাগরিব আমিরে শরিয়ত শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের সভাপতিত্বে উদ্বোধনী বয়ান পেশ করেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রধান খলিফা অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার।মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ্ খন্দকারের তত্ত্বাবধানে তরুণ বক্তা মাওলানা মহসিন কবির ইউসুফী সহ সারা দেশ থেকে আগত অসংখ্য ওলামায়ে কেরাম এবং দরবারের খোলাফা ও মোবাল্লেগবৃন্দ মাহফিল ধারাবাহিক ভাবে আলোচনা পেশ করবেন এবং আগামীকাল শুক্রবার সকালে মদিনার জামাতের উদ্যোগে জর্শনে জুলুস ও শনিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন।











মন্তব্য