৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> জাতীয়
  • গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মালদ্বীপে এসে বন্ধুমহলের পক্ষ থেকে সংবর্ধনা পেলো দুলাল মাদবার
  • গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মালদ্বীপে এসে বন্ধুমহলের পক্ষ থেকে সংবর্ধনা পেলো দুলাল মাদবার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি >>>
    মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব দুলাল মাতবরকে মালদ্বীপে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছেন তরুণ প্রবাসীদের সংগঠন মালদ্বীপ বন্ধু মহল।
    গতকাল রোজ শুক্রবার ১৬ ই ফেব্রুয়ারী স্থানীয় সময় রাত ১১ টায় মালদ্বীপের রাজধানী মালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মালদ্বীপ বন্ধু মহলের সভাপতি নুরে আলম ভৃইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন , এন বি এল মানি টান্সপার লোকাল ডিরেক্টর জনাব হান্নান খাঁন কবির, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ওবিশিষ্ট ব্যবসায়ী মো মজিবুর রহমান, সিনিয়ার সহ সভাপতি হাজী মোঃ সাদেক সহসভাপতি মোঃ মনির হোসেন সহ সভাপতি মোঃ ফাইজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোড এন্ড ফুড মালদ্বীপের সিইও মোঃ নুরে আলম রিন্টু সাংগঠনিক সম্পাদক ও বন্ধু মহলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান আনিস সহ মালদ্বীপ বন্ধু মহলের শুভাকাঙ্ক্ষী ও মালদ্বীপ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আলহাজ্ব দুলাল মাদবর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি সবসময় আপনদের পাশে ছিলাম আছি এবং থাকব। মালদ্বীপ আওয়ামী লীগ ও আপনাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীকে অভিনন্দন জানিয়েছি। নেত্রী ও খুশি হয়ে মালদ্বীপ আওয়ামী লীগ সহ আপনাদের সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
    উল্লেখ্য,টানা চতুর্থবার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায়
    গত ১৬ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীজননেত্রী শেখ হাসিনাকে মালদ্বীপ আওয়ামী লীগের পক্ষ থেকে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাদবর গণভবনে প্রধানমন্ত্রী কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page