৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রবাসে ও থেমে নেই ফুটবলপ্রেমীরা বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ফুটসাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন চাটখিলে ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ – আবু সুফিয়ান বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী ও কার্যকরের দাবীতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম ইউনিট শাখার সমাবেশ নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে সংঘর্ষ, বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত দুই পটিয়া যুবলীগ নেতা সায়েম গ্রেফতার। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত মাদক বিরোধী প্রচারণা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • খুলশী থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার
  • খুলশী থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেস্ক >>> নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, ২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে মামলাটি করা হয়। মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক। আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।তার স্ত্রী কামরুন নাহার শিউলী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। চারবারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম-দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।একরামুল করিম ২০০১ সালের সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমদের বিপক্ষে নির্বাচন করেন। ভোট পান ৩৪ হাজার। তখনই আলোচনায় আসেন তিনি। তবে ক্ষমতা পোক্ত করেন ২০০৮ সালে। আওয়ামী লীগের মনোনয়নে নোয়াখালী-৪ আসনে সেবার এমপি হন তিনি। এর পর এই আসনে আরও তিনবার এমপি হন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page