১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা মালদ্বীপে মদিনার জামাতে উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে- শাহাজাহান চৌধুরী বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে অসন্তোষ প্রকাশ উপদেষ্টার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জীবন গল্প >> দেশজুড়ে
  • কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কমিটিতে রিজিয়া রেজা চৌধুরী দ্বিতীয় মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত
  • কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কমিটিতে রিজিয়া রেজা চৌধুরী দ্বিতীয় মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লার মারুফ নিজস্ব প্রতিবেদক>>> দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন,নারী জাগরণের আলোকবর্তিকা,সাতকানিয়া লোহাগাড়ার তথা সমগ্র বাংলাদেশের,নারী সমাজের প্রদীপ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী।রোববার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এই বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আমার সহযোদ্ধা সকলের দোয়ায়, দ্বিতীয়বারের মত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করেছেন। এজন্য আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে শুকরিয়া আদায় করছি আমাদের ভরসার শেষ আশ্রয়স্থল মমতাময়ী নেত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহাম শীলা আপার প্রতি।’তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনে দ্বিতীয় বারের মত দায়িত্ব পাওয়ার মাধ্যমে আমি চট্টগ্রামের নারী সমাজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতে আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলাম।’সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহধর্মিনী রিজিয়া রেজা চৌধুরী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য।তিনি বিশ্ববিদ্যালয়টির কমিটি অব ফিমেল ক্যাম্পাস, ফিমেল হোস্টেল ম্যানেজমেন্ট কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা (এনজিও) আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পদেও রিজিয়া রেজা চৌধুরী দায়িত্ব পালনে আছেন। তাছাড়াও  তিনি উইমেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সদস্য। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়ার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, পুটিবিলা উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া তুলাতুলী ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউট গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালন করছেন।সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম ও সাতকানিয়া-লোহাগাড়া মহিলা উন্নয়ন ফোরামেরও তিনি চেয়ারম্যান। পরিশেষে তিনি বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সকলের কাছে দোয়া কামনা করছেন৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page