২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> কুড়িগ্রাম
  • কুড়িগ্রামে শুরু হলো একুশে বই মেলা
  • কুড়িগ্রামে শুরু হলো একুশে বই মেলা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান কুড়িগ্রাম>>>কুড়িগ্রামে জেলা প্রশাসনের সহযোগিতায় ৪ দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার সকাল ১১টায় জেলার বিজয় স্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হামিদুল হক খন্দকার।জেলার বিভিন্ন সামাজিক সংগঠন,স্থানীয় লাইব্রেরি ও প্রকাশনীর উদ্যোগে ৩৫টি স্টলে সাজানো হয়েছে এবারের বই মেলা।মেলায় এবার প্রথমবারের মতো জেলার লেখকদের প্রকাশিত বই নিয়ে সাজানো হয়েছে কুড়িগ্রাম কর্ণার নামের একটি স্টল।যেখানে শুধু জেলার লেখকদের বই মিলছে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন,সিভিল সার্জন ডা.মঞ্জুর এ মুর্শেদ,পৌর মেয়র কাজিউল ইসলাম,সাংবাদিক সফি খান প্রমুখ।আয়োজক কমিটির সদস্য সাংবাদিক সফি খান বলেন, প্রতিবছর আমরা উৎসবমুখর পরিবেশে বই মেলার আয়োজন করে থাকি।এবার মেলা ৪দিন করা হয়েছে পাশাপাশি প্রথমবারের মতো মেলায় কুড়িগ্রাম কর্ণার ও ভাষার উপর বির্তক প্রতিযোগিতা রাখা হয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,’প্রতিবছর জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বই মেলার আয়োজন করে থাকি।এবার স্থানীয়দের স্টলে প্রাধান্য দেয়া হয়েছে।আশাকরছি পাঠক সমাগম ঘটবে।মেলায় আগত দর্শনার্থী আবিদা সুলতানা দৃষ্টি বলেন,’বন্ধুরা সহ মেলায় ঘুরতে এসেছি। কুড়িগ্রাম কর্ণারের বিষয়টি ভালো লেগেছে।সব স্টলে বই থাকলেও এখানে আমাদের জেলার মানুষদের বই পাবো। মেলা ৭দিন করলে ভালো হতো।৪দিন ব্যাপী এ বই মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ।মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে সাহিত্য আলোচনা,কুইজ,চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।পাশাপাশি সন্ধায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page