৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:

কলমাকান্দায় ছয় অনলাইন জুয়াড়ি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধিঃ>>>

নেত্রকোনা: কলমাকান্দায় অনলাইনে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে হাতে নাতে আটক করেছে পুলিশ । আটককৃতদের নামে মামলা দায়েরের পর সোমবার বিকেলে নেত্রকোনা জেলা আদালতে সোর্পদ করেছে পুলিশ।এর আগে রোববার দিনগত মধ্যে রাতে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জনৈক আব্দুল আজিজের চা দোকান ঘরের সামনে ডিজিটাল অনলাইন জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো. হাফেজ মোস্তফার ছেলে মো. দেলোয়ার হোসেন (২২), মো.আজিজুল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), মো. আ: রহিমের ছেলে মো.সাইফুল্লাহ (১৮), মো. আলাল মিয়ার ছেলে মো: আতাবুর (২৪), রইছ উদ্দীনের ছেলে মো. সুমন মিয়া (১৯) ও একই ইউনিয়নের জিগাতলা গ্রামের আ: মোতালেবের ছেলে মো. লাদেন মিয়া (২৩)।পুলিশ জানায় , উপজেলার মানিকপুর গ্রামে একটি চা দোকান ঘরের সামনে অনলাইন জুয়া খেলার আসর বসেছে। এমন গোপন সংবাদে ওসি আবুল কালাম এর দিক নির্দেশনায় উপপরিদর্শক (এস,আই) মো. সায়েদুল ইসলামেন নেতৃত্বে সঙ্গীয় পুলিশের দল অভিযান চালিয়ে ওই ছয়জনকে জুয়া খেলারত অবস্থায় হাতে নাতে আটক করা হয় । এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার বিকেলে আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page