৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> কক্সবাজার >> চট্টগ্রাম
  • উখিয়া শাহপুরী হাইওয়ে থানা পুলিশের অভিযান: ২০ হাজার ইয়াবাসহ আটক -১
  • উখিয়া শাহপুরী হাইওয়ে থানা পুলিশের অভিযান: ২০ হাজার ইয়াবাসহ আটক -১

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক,,কক্সবাজার।। কক্সবাজারের উখিয়া শাহপুরী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ মিজান নামের একজন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কে এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ । আটককৃত ইয়াবা কারবারি মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির জানান,হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজা পালং টিএন্ডটি নামক স্থানে কক্সবাজার টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সিএনজি থেকে নেমে এক লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে  কালো পলিথিন দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত আসামীকে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page