৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মার্চ মাসে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ ০৭ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ১২.০০ টায় রাজশাহীর আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ এবং উদ্ধার কাজে নিয়োজিত অফিসারবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ৩২টি মোবাইল ফোন নিজ হাতে মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৭টি মোবাইল ফোন আরএমপির অন্যান্য থানা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। এসব ফোন রাজশাহী মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সেগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব ফোন শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার করছে যা পুলিশের জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ২-৩ বছর আগের হারানো ফোনও তারা উদ্ধার করেছে, এটি আমাদের বড় অর্জন। রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আপনারা আজ আপনাদের হারানো মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। আশা করি, আপনারা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিবেন, আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। মোবাইল চুরি করে বা চোরাই মোবাইল কেনাবেচা করে কেউ এখন আর পার পাবে না। আপনার এই বার্তা অন্যদের সচেতন করবে এবং অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে। মোবাইল ফেরত পাওয়া মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশের এমন সহায়তা অব্যাহত থাকবে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে। যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page