১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড় বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> জাতীয় >> নড়াইল >> বরিশাল
  • আত্মগোপনে থেকে ফেসবুকে যে বার্তা দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি
  • আত্মগোপনে থেকে ফেসবুকে যে বার্তা দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম গত ৫ আগস্ট থেকে পলাতক। সূত্র বলছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে পলাতক রয়েছেন তিনি। সরকার পতনের প্রায় পৌনে দুই মাস পর ফেসবুকে সরব হয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে, আপনাদের এই দুর্দিনে রাজপথে প্রতিরোধ প্রতিবাদ করা সম্ভব হয়নি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এইসব অন্যায় হামলা মামলা মোকাবিলায় প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারার ব্যর্থতা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমাকে নিতে হবে এবং আমি এই দায়ভার মাথা পেতে নিচ্ছি।

    পোস্টে তিনি আরও লিখেন, ‘আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম সেখানে স্বাভাবিকভাবেই আমাদের ভুলত্রুটি হয়েছে, অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে। প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি লুটপাট হয়েছে, এর ফলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এত এত উন্নয়নের পরেও স্বাভাবিকভাবেই জনগণের মনে আমাদের নিয়ে কিছুটা ক্ষোভ বিক্ষুব্ধ রয়েছে। এই ক্রান্তিকাল অতিক্রম করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা আত্মউপলব্ধি করতে হবে। পাশাপাশি সুপরিকল্পিতভাবে ভবিষ্যতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। অতীতের ভুলত্রুটি শুধরে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে সম্মিলিতভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।’

    মন্তব্য

    আরও পড়ুন

    তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড়
    রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা : স্ব স্ব নির্বাচনী ইশতেহার উপস্থাপন
    চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ
    আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী
    সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর
    চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
    সাতকানিয়া উপজেলা আ.লীগ নেতা প্রদীপ গ্রেফতার
    ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা।

    You cannot copy content of this page