২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি
  • অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি >>> চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর এর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page